প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে মান্দা থানা পুলিশ ৪৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে। এ ঘটনায় শেফালী রানী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১৯ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা ৫০ মিনিটে মান্দা থানাধীন ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ ঋষিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই গ্রামের বাসিন্দা মৃত নয়ন কুমারের স্ত্রী শেফালী রানীর বসতবাড়ির ঘরের চাতালের (চাঙ্গের) ওপর রাখা অবস্থায় ৪৬০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে উদ্ধারকৃত মাদক ও উপকরণ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শেফালী রানী দক্ষিণ নুরুল্লাবাদ ঋষিপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
© দৈনিক চেতনার কন্ঠ